জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে বসতবাড়িতে প্রকাশ্যে হামলা ব্যবসায়িক রুবেলকে পিটিয়ে রক্তাক্ত,থানায় অভিযোগ

মোহাম্মদ উল্লাহ স্টাফ রিপোর্টার,নোয়াখালী 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মোতাহের হোসেন @ রুবেল (৩৫)। তিনি সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার ( ১৩ ডিসেম্বর ) অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার ০৬নং কাদরা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের পশ্চিম আহাম্মদপুর এলাকায় বাদীর বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে মোতাহের হোসেন উল্লেখ করেন, তিনি দিলদার মার্কেটে ব্যবসা করেন। অভিযুক্ত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে গাঁজা সিদ্দিক (৩৫), মোবাইল নম্বর : ০১৭১৫২৯৬০৭১ ও ০১৮৫৫৫৬১৬৭৮, তার প্রতিবেশী এবং পূর্ব থেকেই চলাচলের রাস্তা ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় গালমন্দ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

ঘটনার দিন অভিযুক্ত তাকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় হঠাৎ করেই তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার বাম গালে ফেটে রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন স্থানে কালশিটে ও ফোলা জখম হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়। 

এলাকাবাসী বলেন, গাঁজা সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও মাদক সেবন করে আসছে। যারা মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেয়, তাদেরকে সে মেরেফেলার হুমকি দেয় নয়তো মোটা অংকের চাঁদা নিয়ে চাপের উপর রাখে। এহেন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁরা গাঁজা সিদ্দিকে দ্রুত গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে সেনবাগ থানার এসআই মনির আহমেদ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

1

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

3

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

4

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

5

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

6

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

7

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

8

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

9

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

11

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

12

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

13

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

14

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

15

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

16

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

17

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

18

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

19

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

20