মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ অটো-রিক্সা ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণে স্মারক লিপি প্রদান

পৌর শহরে অটো-রিক্সা ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। (১৮জুন) বেলা ২টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক রেজাউল করীম’র হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌর শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারকে অটো-রিক্সা ইজিবাইক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে না, কালীবাড়ি পয়েন্ট থেকে সদর থানা পর্যন্ত সড়কে অটো-রিক্সা ইজিবাইক চলাচলা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, সুনামগঞ্জ পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেকহোল্ডার, চালক, মালিক, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ—আলোচনা করে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করে পৌর প্রশাসনের প্যাডে ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে। ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে চালকের পাশে বসা স্থায়ীভাবে বন্ধ করতে হবে, লাইসেন্সবিহীন, অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত ব্যক্তিদের অটো-রিক্সা ইজিবাইক  চালানো বন্ধে মালিকদের নির্দেশনা প্রদান এবং সকল ইজিবাইক ও অটোরিক্সা চালকদের যথাযত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এছাড়াও স্মরকলিপিতে শহরের আলফাত ভবনের সামনের খালি জায়গাকে একটি নির্দিষ্ট ইজিবাইক স্ট্যান্ড ঘোষণা এবং এখান থেকেই ভাড়া নির্ধারণের কার্যক্রম গ্রহণ, শহরের যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, নির্ধারিত স্থান ছাড়া ইজিবাইক পার্কিং না করতে প্রচার ও প্রয়োগ নিশ্চিত করা, যাত্রী ও চালকদের সুবিধার্থে পৌর সদরের স্থানে স্থানে পর্যাপ্ত যাত্রী ছাউনীর ব্যাবস্থা করার কথাও উল্লেখ করা হয়।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক সহ অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সাংবাদিক ও সংগীত শিল্পী শাহাবুদ্দিন আহমদ, কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি কুদরত পাশা, প্রভাষক মাইনুদ্দিন, পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ গণঅধিকার পরিষদের সহ সভাপতি আব্দুল বারী, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ।

এসময় পৌর প্রশাসক রেজাউল করিম যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

1

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

2

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

3

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

4

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

5

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

6

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

7

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

8

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

9

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

10

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

11

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

12

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

13

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

14

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

15

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

16

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

17

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

18

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

19

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

20