জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবি ও বিএসএফ ব্যাটেলিয়ান অধিনায়ক পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

কবির সরকার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৭ জানুয়ারি (বুধবার) দিনব্যাপী ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে ভারতের ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে।
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ পরিহার, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করা, সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ, দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ, চোরাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উক্ত সাক্ষাতে ভারত–বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি–১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিএ- বিএ-৭৬৫০ লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)সহ ২৩ জন এবং বিএসএফ এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

1

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

2

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

3

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

4

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

5

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

6

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

7

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

8

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

9

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

10

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

11

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

12

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

13

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

14

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

15

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

16

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

17

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

18

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

19

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

20