জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট ওসমানীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আহ্বান, লুনাকে মনোনয়ন দেওয়ার দাবি

সুমন আহমদ খান 
উপজেলা প্রতিনিধি, সিলেট । 
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ওসমানীনগরে লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার তাজপুর বাজারে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুল রউফ আব্দুল, শাহ মো. এহিয়া, সায়েস্তা মিয়া, সফিক মেম্বার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, এস.এম. মাসুদ, শাহিন মিয়া, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, শামীম মুনিম, জেলা ওলামা দলের আহ্বায়ক নুরুল হক, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন বকুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ, ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়নই জাতিকে বর্তমান স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত করার একমাত্র পথ।

বক্তারা আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য তারেক রহমানের ঘোষিত এ দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এসময় তারা সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে গত ১৩ বছর ধরে তাহসিনা রুশদীর লুনা নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সিলেট-২ আসনে লুনাকেই আমরা বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

1

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

2

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

3

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

4

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

5

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

6

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

7

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

8

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

9

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

10

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

11

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

12

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

13

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

14

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

15

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

16

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

17

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

সুন্দরবন থেকে আট জেলে আটক

19

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

20