সুমন আহমদ খান।।
সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারদা হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ বছরের প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নে পর্যটন”।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিটি করপোরেশনের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। বক্তারা টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটকে বিশ্ব পর্যটনের একটি গন্তব্য হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।