জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে হাউজিং কোম্পানির সুপারভাইজারকে গুলি

ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)-

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানির সুপারভাইজার জুনায়েদ সরদারকে (২৪) গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নিমতলা টু সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানির কর্মচারী (সুপারভাইজার) জুনায়েদ সরদার
কর্মস্থলে যাওয়ার পথে তিনজন মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তার শরীরের কোমর ও দুই পায়ে মোট তিনটি গুলি লেগেছে বলে জানা গেছে।

আহত সুপারভাইজার জুনায়েদ সরদার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছাতির মসজিদ এলাকার জুয়েল সরকারের ছেলে। তিনি কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তিন তলায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো জুনায়েদ তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিস থেকে কিছুটা দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। একটি গুলি কোমরে আর দুই পায়ে দুটি গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ জুনায়েত সর্দারকে প্রথমে নিমতলা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন, সকালে অফিস করাকালীন সময়  জানতে পারি  আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পেছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে।

বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন, আমাদের সুপারভাইজার জুনায়েদের একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না। 

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, জুনায়েদ সর্দার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে বলে শুনেছি। তবে ওই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। কোম্পনীর অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

1

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

2

মাতৃভূমির টান

3

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

4

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

5

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

6

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

7

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

8

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

9

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

10

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

11

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

12

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

13

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

14

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

15

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

16

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

17

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

18

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

19

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

20