জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

বিশ্বজিৎ সরকার
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল প্রাণী সম্পদ প্রদর্শনী। বুধবার মালখানগর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী রাসেল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেছা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান রাজন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুলসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা।

এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, পোষা প্রাণী, পাখি, প্রযুক্তিপণ্য ও প্রাণিজাত খাদ্য এই পাঁচটি ক্যাটাগরিতে সাজানো হয় পুরো আয়োজন। প্রতিটি ক্যাটাগরি থেকে শ্রেষ্ঠ তিনজন করে মোট ১৫ জন প্রদর্শককে পুরস্কৃত করা হয়। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদন এবং সাধারণ মানুষকে সচেতন করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন মানুষকে আরও উদ্বুদ্ধ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

1

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

2

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

3

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

4

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

5

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

6

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

7

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

8

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

9

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

10

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

11

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

12

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

13

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

14

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

15

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

16

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

17

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

18

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

19

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

20