মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুস সামাদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব।
সোমবার (২৬ মে) রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৫ বছর সাত মাস পাঁচ দিন ক্ষমতায় ছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। আধিপত্যবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে আমরা মৌলিক সংস্কার ও একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ চাই। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচারের দাবি জানান এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে জাতির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধিশালী, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পক্ষে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সমাবেশে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক নাসির উদ্দীন, তাড়াশ উপজেলা আমির খ.ম. সাকলায়েন, সেক্রেটারি শাহজাহান আলী, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, ছাত্রশিবিরের রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, তাড়াশ উপজেলা সভাপতি আজিজুল হক ও সলঙ্গা থানা সভাপতি মহসিন আলম প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

1

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

2

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

3

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

4

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

5

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

6

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

7

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

8

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

9

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

10

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

11

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

12

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

15

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

16

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

17

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

18

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

19

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

20