শাহরিয়ার ইমন জয়
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে কৃষকের ২ টি গরুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে আড়ংগাইল গ্রামের পশ্চিম মাঠে জমিতে ঘাস খাওয়ার সময় এ ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটি ওই গ্রামের আব্দুল হান্নান নামের এক কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান বলেন, সকালে ঘাস খাওয়ানোর জন্য গরু দুটিকে রেখে আসি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য মাঠে যাওয়ার চেষ্টা করি এর মধ্যে বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে আসি। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম  বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

1

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

2

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

3

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

5

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

6

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

7

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

8

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

9

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

10

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

11

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

12

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

13

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

14

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

15

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

16

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

17

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

18

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

19

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

20