জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের

 মোঃ রাতুল হাসান লিমন

দলীয় নেতাকর্মীদের টানা অনুরোধ ও আন্দোলনের মুখে আগের অবস্থান থেকে সরে এসে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফতুল্লায় অবস্থিত তার মালিকানাধীন মডেল ডি ক্যাপিটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় মাসুদুজ্জামান বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন, তিনি সেটির প্রতিই অটল থাকবেন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলেও জানান।
তিনি আরও বলেন, ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড়—এই আদর্শকে সামনে রেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণা প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, ওই দিনের সিদ্ধান্তে দলীয় নেতৃত্বসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীরা কষ্ট পেয়ে থাকলে তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে তার নিরাপত্তা ও পাশে থাকার দায়িত্ব তাদেরই। আর কোনো নিরাপত্তাজনিত শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান।
এরপর থেকেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিভিন্ন কর্মসূচিতে তারা সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে স্লোগান দেন এবং আবেগঘন পরিস্থিতিরও সৃষ্টি হয়। এমনকি সিদ্ধান্ত বহাল থাকলে বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেন কয়েকজন নেতা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

1

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

3

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

4

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

5

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

6

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

7

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

8

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

9

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

10

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

11

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

12

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

13

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

14

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

আমাদের কাজ চুরি করা নয়

16

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

17

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

18

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

19

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

20