মো সাজ্জাদ হোসেন
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সালথায় বাড়িঘর ভাংচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা নাসির মাতুব্বর গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার প্রধান আসামি ও সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

(৪ এপ্রিল) রোববার দুপুর ২টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নাসির কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ও তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে ২টি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

1

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

2

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

3

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

4

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

5

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

6

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

7

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

8

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

9

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

11

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

12

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

13

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

14

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

15

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

16

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

17

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

18

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

19

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

20