জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা- ২০২৫  এ  নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী নুজহা তুজ জোহরা (প্রীতি)।
তিনি নোয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নুজহা তুজ জোহরা প্রীতির পরিবেশনা দর্শক ও বিচারকদের হৃদয় জয় করে নেয়। তার পরিবেশনায় উঠে আসে শৈল্পিক উৎকর্ষ এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ, যা সর্বমহলে প্রশংসিত হয়।
নুজহা প্রীতি বলেন, “বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করা আমার জন্য দারুণ সৌভাগ্যের। আমি অংশগ্রহণ করেছি, কিন্তু প্রথম হব ভাবিনি। এটি আমার জন্য অনেক বড় অর্জন।”

তিনি বলেন, “ছোটবেলা থেকে নৃত্য নিয়ে আমার খুব একটা আগ্রহ ছিল না। আমি মূলত একজন সংগীত শিল্পী। ছোটবেলা থেকে গান করে আসছি। গানই আমার প্রেরণা। তবে নৃত্য শিখেছি আমার মেজ আপুর কাছ থেকে। এখন আমি গানের পাশাপাশি নাচেও বেশ আগ্রহী। নাচকে আমি ভালোবেসে ফেলেছি।”

তিনি আরো বলেন, “নাচে আমি অনেকবারই পুরস্কার পেয়েছি। কিন্তু এবার এত ভালো করব ভাবতে পারিনি। সবই আল্লাহর মেহেরবানি এবং সবার দোয়া। আমি আমার শিক্ষক বন্ধুমহলসহ সবার কাছে দোয়া কামনা করি, যাতে সামনে আরো ভালো করতে পারি।”
বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা নুজহার ভূয়সী প্রশংসা করেন।
নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এবিএম ছানা উল্লাহ বলেন, “আমাদের কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এভাবে এগিয়ে যাক, সেই দোয়া করি। নুজহার অর্জন আমাদের কলেজের সুনাম বয়ে এনেছে। আমাদের প্রতিভাবান শিক্ষার্থীরা পর্যাপ্ত সুবিধা পেলে সামনে আরো এগিয়ে যাবে। কলেজের পক্ষ থেকে নুজহাকে অভিনন্দন জানাচ্ছি  এবং সেই সঙ্গে কলেজের শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

1

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

2

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

3

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

4

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

5

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

6

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

7

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

8

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

9

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

10

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

11

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

12

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

13

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

14

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

15

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

16

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

17

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

18

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

19

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

20