এস এম সিয়াম
প্রকাশঃ 6-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার “ফোস্টারিং এইচকিউ কালচার এন্ড এক্রেডিটেশন অফ হাইয়ার এডুকেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
 
(৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এসময়  এইচকিউ কালচার এবং বাংলাদেশের প্রেক্ষিতে এক্রেডিটেশন ল সম্পর্কে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন,  "এক্রেডিটেশন যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হলে এক্রেডিটেশনের কোনো বিকল্প নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। যে বিভাগ প্রথম এক্রেডিটেশন অর্জন করবে, তা আমাদের জন্য একটি সফলতা হিসেবে রেকর্ড হয়ে থাকবে। এক্রেডিটেশন অর্জন বিভিন্ন মানদণ্ডের ওপর নির্ভরশীল এবং আজকের এই সেমিনার সংশ্লিষ্ট মানদণ্ড ও বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সম্যক ধারণা দেবে।" 

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন জবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এবং অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরবর্তী চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

3

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

4

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

5

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

6

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

7

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

8

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

9

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

10

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

11

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

12

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

13

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

14

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

15

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

16

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

17

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

18

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

19

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

20