মোঃ আবীর হাসান
প্রকাশঃ 6-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

সাভারে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর জামসিং প্রিমিয়ার লীগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৩ মে) বিকেলে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সাভার পৌরসভা মেয়র প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রাক্তন প্রভাষক হাজ্বী শেখ মোঃ আওলাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, বিসিএসআইআর কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সেক্রেটারী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জামসিং কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজ্বী মোঃ ছানোয়ার হোসেন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, সাভার পৌর বিএনপি নেতা মোঃ খান মজলিশ বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি শামীম হোসেন। এছাড়াও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুর রহমান মুরাদ, মোঃ জীবন হাওলাদার, বরকত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, নয়ন হোসেন, আল-আমিন ও ইমরান শিকদারসহ অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, মাসব্যাপী এ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

1

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

2

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

3

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

4

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

5

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

6

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

7

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

8

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

9

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

10

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

11

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

12

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

13

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

14

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

15

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

16

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

17

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

18

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

19

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

20