জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সারাদেশে মব সৃষ্টির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্তচক্র কর্তৃক পরিকল্পিতভাবে দেশজুড়ে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের স্থানীয় ল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ গুপ্ত সংগঠন শিক্ষাঙ্গনকে লক্ষ্য করে নিরীহ ছাত্রদের ব্যবহার করে দেশব্যাপী অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপচেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, "ছাত্রসমাজকে টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে। মব গঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

ছাত্রদল নেতৃবৃন্দ সারাদেশে চলমান ষড়যন্ত্রমূলক তৎপরতা ও গুপ্ত অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

1

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

2

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

3

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

4

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

5

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

6

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

7

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

8

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

9

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

11

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

12

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

13

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

14

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

15

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

16

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

17

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

18

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

19

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

20