জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ আব্দুল্লাহ আনছারী 
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজার থেকে শুরু হয়ে আশড়ন্দ বাজার হয়ে সন্ধ্যায় গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয় এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তৃতায় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন, তিনবার নির্বাচিত ডা. সালেক চৌধুরীকে কখনও দুর্নীতি স্পর্শ করতে পারেনি। তাই নওগাঁ-১ আসনটি তার হাতেই নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে মনোনয়ন দেয়  তাহলে এই আসন রক্ষা করা এবং বিপুল ভোটে বিজয়ী হওয়া সম্ভবনার কথাও তিনি বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

1

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

3

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

4

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

5

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

6

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

7

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

8

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

9

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

10

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

11

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

12

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

13

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

14

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

15

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

16

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

17

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

18

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

20