জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে বিএনপির কর্মী উজ্জীবনী ও আসন্ন নির্বাচন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবির খান 
জেলা প্রতিনিধি, জামালপুর 

নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী কর্মী উজ্জীবনী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, আব্দুল মজিদ সরকার, তরিকুল ইসলাম (চেয়ারম্যান), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ মোতালেব মাস্টার, যুব বিষয়ক সম্পাদক আক্কাস আলী এবং শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী সহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। এখন থেকেই সকলে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে।

এছাড়াও বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

1

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

2

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

4

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

5

বর্ষাকালে

6

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

7

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

8

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

9

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

10

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

11

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

12

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

13

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

14

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

15

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

16

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

17

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

18

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

19

বৃক্ষ বিতারন কর্মসূচি

20