জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র টানা সাত দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে।
গত ২৬ অক্টোবর (রবিবার) দুপুর ২টার দিকে কেন্দ্রটির ১ নম্বর ইউনিট চালু করা হয় বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
এর আগে, ১৯ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে উৎপাদনে ফেরা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট থেকে ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট ১৬ অক্টোবর থেকে এবং ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ৩ নম্বর ইউনিট চালুর প্রস্তুতি নেওয়া হলেও কিছু প্রযুক্তিগত সমস্যা রয়ে গেছে, যা সমাধানে চীনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি তিন মাসের মধ্যে চালু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

1

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

2

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

4

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

5

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

6

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

7

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

8

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

9

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

10

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

11

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

12

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

13

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

14

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

15

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

16

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

17

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

18

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

19

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

20