জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

শনিবার (২৮ জুন ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানে গেড়াখালী ও কেড়াগাছি হতে ৫ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে নটিজঙ্গল মাঠ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

মাদরা বিওপি’র পৃথক দুইটি আভিযানে রাজুপুর ও ভাদিয়ালী হতে ৬৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপি’র আভিযানে কাদপুর হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

1

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

2

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

3

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

4

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

5

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

6

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

7

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

8

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

9

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

10

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

11

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

12

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

13

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

14

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

15

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

16

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

17

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

18

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

19

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

20