এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সচেতন নারী সমাজের মানববন্ধন

সাতক্ষীরায় সচেতন নারী সমাজের আয়োজিত মানববন্ধনের বক্তারা বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা যেসব প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক তা অবিলম্বে বাতিল কতে হবে। নারী কমিশনের এই সংস্কার প্রস্তাব প্রমাণ করে, এটা পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষের একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল। সুতরাং এ প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। বক্তারা সকল পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংবিধান বিরোধী নারী কমিশনের বিতর্কিত স্ববিরোধী সুপারিশ বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।
বক্তারা আরও বলেন, কমিশনের বেশ কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করবে। সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে এ কন্ট্রোভার্সিয়েল প্রতিবেদন। কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের পাতায় পাতায় ধর্মকে নারী বৈষম্যের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেশের সকল সচেতন নারী সমাজ প্রস্তাবিত এ সুপারিশকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। এ জন্য বক্তারা এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিলের জোর দাবি জানান।
সচেতন নারী সমাজ সাতক্ষীরার আহ্বায়ক জয়নব পারভিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুন নাহার ইতির পরিচালনায় বক্তৃতা করেন নারী নেত্রী জামানারা বেগন, রাজিয়া সুলতানা, ফজিলা খাতুন, ফতেমা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ।
বক্তারা আরও বলেন, ১৭টি অধ্যায়ে ৪৩৩টি সুপারিশ সম্বলিত ৩০০ পৃষ্ঠারও অধিক এ সংস্কার প্রতিবেদন পড়ে মনে হয়েছে যে, নারী সমতা, নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মুখরোচক শব্দ দিয়ে তারা এদেশের নারী সমাজকে বিভ্রান্ত করতে চায়। নারীদেরকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। কমিশনের প্রস্তবনাগুলো জাতিকে চূড়ান্ত বিভাজনের দিকে ঠেলে দেওয়ার সূদুর প্রসারী একটি উদ্যোগ। এই কমিশনে সমাজের সকল শ্রেণি পেশার নারীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি।
নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে, যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে।
এসব প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে। বক্তারা বলেন, বক্তব্য স্পষ্ট যে, দেশ ও ইসলামের স্বার্থে এবং নারীদের স্বার্থে এ কমিশন বাতিল করতে হবে। কারণ, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এ কমিশন দাঁড়িয়েছে। তারা পরিবার ও সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা

1

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

2

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

3

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

4

বিলুপ্তির পথে গরুর হাল

5

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

6

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

7

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

8

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

9

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

10

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

11

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

12

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

13

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

14

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

15

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

16

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

17

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

18

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

19

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

20