জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারীসহ ভারতীয় গাঁজা ও ট্যাবলেট জব্দ

জি, এম , নাজমুল আরিফ সাতক্ষীরা:


সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারী আসামীসহ ভারতীয় গাঁজা ও বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ অক্টোবর ) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল বিনেরপোতা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে মাদকদ্রব্য এনে পাটকেলঘাটার দিকে নেওয়া হবে। খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্যরা ওই এলাকায় কৌশলে অবস্থান নেন। পরে ইজিবাইকযোগে আসা এক নারীকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়।

আটককৃত নারী মোছাঃ সুরাইয়া ইয়াছমিন (২৪), স্বামী মোঃ আব্দুল আজিজ, গ্রাম-কাথন্ডা, ডাকঘর-বৈকারী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।

তল্লাশীকালে তার বহন করা ব্যাগ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা, ১৯৯ পিস Teepdol ট্যাবলেট, ৩০ পিস Sildenafil ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ হাজার ৭৪০ টাকা।

বিজিবি জানায়, আটক নারীসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মোঃ আশরাফুল হক বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদক প্রবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

1

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

2

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

3

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

4

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

5

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

6

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

7

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

8

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

9

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

10

মাদারীপুরের-মস্তফাপুরে,৪০ প্রহর ব্যাপি নাম যজ্ঞানুষ্ঠান শুরু

11

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

12

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

13

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

14

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

15

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

16

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

17

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

18

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

19

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

20