জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের


 এম জিশান পারভেজ

অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে দলটির নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকারও।

বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। এদের মধ্যে ডার মারউই, ডি লিডে, মাইকেল লেভিট ও লায়ন-ক্যাশেট সর্বশেষ ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে অংশ নিয়েছিলেন।

অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান ২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে ৩০৪ রান করেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৫১৫ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।

অ্যাকারম্যানের মতোই ২০২৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন পেসার টিম ফন ডার গুগটেন। নেদারল্যান্ডসের জার্সিতে ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ৫২, সঙ্গে ব্যাট হাতে করেছেন ১৬৮ রান। ২০২৪ সালের বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি পেসার লোগান ফন বিক।


অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছাড়াও বিশ্বকাপ দলে আরও দুই উইকেটকিপার রেখেছে নেদারল্যান্ডস- কাইল ক্লেইন ও নোয়া ক্রোস। যদিও এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই তাদের।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমেদ ও রায়ান ক্লেইন বিশ্বকাপ দলে জায়গা পাননি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মার্ভে ও টিম ফন ডার গুগটেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

1

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

2

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

3

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

4

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

6

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

7

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

8

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

9

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

10

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

11

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

12

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

13

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

14

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

15

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

16

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

17

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

18

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

19

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

20