জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে স্ত্রীকে কু'পি'য়ে আ'হ'ত করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এস.এম খোকন চৌধুরী।।

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন না দেওয়াকে কেন্দ্র করে ঋতু নামে গৃহবধূ'কে ধারালো অস্ত্র বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকাসক্ত স্বামী মুকুল মিয়া। রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বাশঁবাড়ী গ্রামে গৃহবধূর পিত্রালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার বাশঁবাড়ী গ্রামের জামাল ভুট্র’র মেয়ে ঋতু পর্ণা (২০) এর সাত বছর আগে পৌরসভার বাউসী উত্তর পাড়া গ্রামের ছইঞ্চা মিয়ার ছেলে মুকুল মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করলেও মুকুল মাদকাসক্ত হয়ে পড়ায় প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে ঋতু কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসেন।
রোববার (১০ আগস্ট) দুপুরে বাবার ঘরে ঋতু খাবার খাওয়ার সময় হঠাৎ তার স্বামী মুকুল মিয়া এসে স্ত্রীকে মোবাইল দিতে বলেন। ঋতু অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো বটি দিয়ে মাথা, কান ও বাম হাতে একের পর এক কোপ দেন। ঋতুর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা মুকুল মিয়াকে আটক করলেও সুলতান মিয়া নামে এক ব্যক্তি পরে তাকে ছেড়ে দেন বলে জানান ঘটনাস্থল পরিদর্শনকারী সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ বলেন, অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

1

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

2

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

3

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

4

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

5

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

6

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

7

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

8

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

9

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

10

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

11

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

12

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

13

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

14

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

15

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

16

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

17

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

18

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

19

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

20