জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের হাত থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছি'নিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ৪টায়   উপজেলার অরুয়াইল বাজারে'র  পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মা'মলা চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মামলার আ'সামি হিসেবে পরিচিত ছিলেন বোরহান উদ্দিন। মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যেই এলাকায় চলাফেরা করছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যান।
স্থানীয়রা জানায়, এসময় খবর পেয়ে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর দেড় থেকে দুই শতাধিক লোক ক্যাম্পের সামনে জড়ো হয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিতে চাপ সৃষ্টি করে।
পরে সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৬ টার  দিকে পুলিশ বোরহান উদ্দিনকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার পথে হামলার মুখে পড়ে। এসময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে বোরহানকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। তাৎক্ষনিক সরাইল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানান, ঘটনাস্থলে যাচ্ছি, রাত ১০–১১ টার মধ্যে খবর পাবেন।
এ ঘটনায় অরুয়াইল ইউনিয়ন বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, পুলিশের উচিত ছিল যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে আসামিকে নিয়ে যাওয়া। তার হাতে হ্যা'ন্ডকাফও ছিল না বলে এলাকাবাসী জানান।
এব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে মামলা হচ্ছে, প্রকৃত আসামিসহ তার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে।

অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে সি এন জি তে সরাইল নিয়ে যাওয়ার পথে শতাধিক  দুষ্কৃতকারিরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ বিষয়ে মামলা হচ্ছে তাকেসহ যারা একাজে জড়িত তাদের শীঘ্রই গ্রেফতারের ব্যবস্থা নেয়া হচ্ছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

1

জল্পনা-কল্পনার অবসান

2

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

3

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

4

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

5

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

6

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

7

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

8

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

9

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

10

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

11

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

12

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

13

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

14

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

15

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

16

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

17

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

19

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

20