জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে জাল দলিলে নামজারি যুবককে ৬ মাসের জেল

মোহাম্মদ আলী 

 ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাল দলিল ব্যবহার করে জমির নামজারি করার অভিযোগে  এক যুবককে ৬ মাসের  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ০৯ ঘটিকায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন বেগম এই দণ্ড প্রদান করেন। এর সত্যতা নিশ্চিত করে  সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. মোশারফ হোসাইন।
গ্রেফতার হয়েছেন- সরাইল সদর ইউনিয়ন নতুন হাবলী গ্রামের  মো. রাকিবুল ইসলাম ঠাকুর, শামসুল আলম ঠাকুরের ছেলে।জানা যায়,বুধবার জাল দলিলের বিষয়ে আনিত অভিযোগের সত্যতা পান সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভূমি অফিসূত্রে জানা যায়, ৪৯নং- সরাইল মৌজার নামজারি ও জমাখারিজ মোকদ্দমা নং-২১৯১-২৬ এর আদেশ মুলে সৃজিত ২৫-১৩৪৪৮নং নামজারি খতিয়ান সৃজিত হয়। নামজারি ও জমাখারিজ নং-২১৯১/২৫-২৬এর মুল নথি পর্যালোচনায় দেখা যায় যে,আবেদনকারী মো. রাকিবুল  ইসলাম ঠাকুর, পিতা মো. শামসুল আলম ঠাকুর  সরাইল সাব-রেজিস্টার, অফিস এর বিগত ১৮/৬/২০০২ তারিখের ২৪০৬ নং- সাফকবলা দলিল দাখিল করেন,উক্ত দলিল পর্যালোচনায় দেখা যায়, ৪৯ নং-সরাইল মৌজার ৫৭৪৮ নং- বি,এস খতিয়ানের রেকতীয় মালিক শফিকুল ইসলাম গং এর নিকট থেকে বি,এস ৫৬০০ দাগে  ০,১৭ একর, বি,এস ৫৬০১ দাগে ০,১০। একর এবং বি,এস ৫৭০১ দাগে০,৩০ একর নাল ভূমির মালিকানা হাসিল করেন। পরবর্তীতে আবেদনকারী মো. রাকিবুল ইসলাম ঠাকুর, পিতা মো. শামসুল আলম ঠাকুর এর দাখিলকৃত সরাইল সাব- রেজিস্ট্রার অফিস এর বিগত ১৮/৬/২০০২ তারিখের ২৪০৬ নং- সাফকবলা দলিল প্রকৃতপক্ষে জাল প্রমাণিত হওয়ায়। উক্ত ৪৯ নং- সরাইল মৌজার নামজারীর ও জমাখারিজ মোকাদ্দমা নং- ২১৯১/২৫-২৬ এর আদেশ মুলে সৃজিত ২৫- ১৩৪৪৮নং- নামজারি খতিয়ান বাতিল করে উক্ত ২৫-১৩৪৪৮নং- নামজারি খতিয়ান এর বি,এস - ৫৬০০ দাগে ০,১৭ একর,বিএস,৫৬০১ দাগে০,১০ একর এবং বি,এস ৫৭০১ দাগে০,৩০একর নাল ভূমি পূর্বের মূল খতিয়ানে পূর্ণ: বহাল করার আদেশ প্রদান করা হয়েছে।
এই বিষয়ে সরাইল উপজেলা সাব -রেজিস্ট্রার মো. হেনায়েত উদ্দিন বলেন, সাধারণত ব্যক্তির নামে
খাজনা  এবং নামজারি দেখে দলিল সম্পাদন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বলেন, জাল দলিলের বিষয়টি আমাদের কাছে ধরা পড়ে। জালিয়াতির অপরাধে মো.রাকিবুল ইসলাম ঠাকুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অপরাধে মামলা রুজু করা হয়েছে। এসিল্যান্ড বলেন, এই প্রতারণার অপরাধে দলিল লেখক আবু বক্করকে আইনের আওতায় আনা হবে।
দলিল লেখক আবু বকরের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোন প্রকার বক্তব্য দেননি তিনি। সরাইল থানা অফিসার ইনচার্জ  (ওসি) মো.  মোরশেদুল আলম চৌধুরী  বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রয়েছেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. মোশারফ হোসাইন বলেন,এই ঘটনা প্রমাণ করে যে জাল দলিলের মাধ্যমে নামজারি করার প্রচেষ্টা মারাত্মক অপরাধ এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অপরাধের সাথে জড়িত অনেকের নাম সে বলেছে। তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

1

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

2

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

3

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

4

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

5

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

6

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

7

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

8

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

9

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

10

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

11

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

12

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

13

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

14

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

15

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

16

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

17

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

18

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

19

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

20