জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

মাহিদুল ইসলাম


২৫ আগস্ট, সারাদেশের সাথে একযোগে খুলনার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনার মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়, খুলনা এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। 

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিকের জন্য একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ নবম গ্রেড ধরে একটি চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন, বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল দপ্তরের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, অতিদ্রুত বকেয়া টাইম স্কেল/ সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান জারী এবং সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি প্রদান ও পদায়নের পাঁচ (০৫) দফা দাবিতে খুলনা মহানগরীর দশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে  বিভাগীয় কমিশনার খুলনা  মহোদয় এবং খুলনার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

স্মারকলিপি প্রদান কর্মসূচীতে নেতৃত্ব দেন যথাক্রমে ঐতিহ্যবাহী খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ ফারুকুল ইসলাম ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও খুলনা জেলা বাসমাশিস এর  সাধারণ সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) জনাব রেহানা পারভীন , সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) জনাব আনার কলি, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আবু হানিফ, খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফেজ আব্দুল লতিফ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা জেলা কমিটির সভাপতি ও খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ রেজাউল করিম, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য জনাব মোঃ সাইফুজ্জামান, ও জনাব মোঃ মিজানুর রহমান , জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব সমর চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক জনাব জহুরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, জনাব সুরঞ্জিত মন্ডল, জনাব দেবাশীষ বিশ্বাস প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ঝর্ণা, কোষাধ্যক্ষ জনাব মোহাম্মাদ মাসুম বিল্লাহ, শিক্ষক নেতা জনাব মোঃ হাসান, জেলা কমিটির সহ সম্পাদক জনাব মলয় কান্তি গাইন, সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব দীপক কুমার ভৌমিক, জনাব কাবেরী বিশ্বাস, জনাব সিদরাতুল মুনতাহা, জনাব নিখিলেশ, জনাব পিজুষ মন্ডল, ধীমান মল্লিক সহ আরো অনেকে।

নেতৃবৃন্দ এ সময় তাঁদের দাবি-দাওয়া গুলি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয় কে অনুরোধ জানান। বিভাগীয় কমিশনারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মহোদয় এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম এ সময় শিক্ষক নেতৃবৃন্দকে তাঁদের উপস্থাপিত যৌক্তিক দাবি গুলি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর তাঁর দপ্তর থেকে পৌঁছে দেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

1

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

2

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

4

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

5

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

6

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

7

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

8

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

9

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

10

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

11

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

12

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

13

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

15

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

16

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

17

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

18

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

19

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

20