জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

 

 মোঃমানিক মিয়া 

গতকাল ২৫ জানুয়ারি রোববার সদর উপজেলার উমারগাঁওয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওঃ কয়েছুজ্জামান সাহেবের উদ্যোগে, লতিফী হ্যান্ডস এর মাধ্যমে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের প্রবাসী দীনদার ব্যক্তিগণের আর্থিক অনুদানে নব প্রতিষ্ঠিত দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে  খতমে কোরআন, খতমে বুখারী সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ উদ্বোধন করেন উস্তাজুল ওলামা ওয়াল ক্বুররা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ছোট সাহেব ফুলতলী ও হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে প্রধান অতিথি ৫০জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল ও কয়েকজন এতিমের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন
তাছাড়া সংযুক্ত দারুল মোস্তফা মাদ্রাসার শিক্ষা-ব্যয় পরিচালনার জন্য আল্লামা বড় সাহেব কিবলার দোয়া, ইজাযত ও প্রথম চাঁদা প্রদানের মাধ্যমে আল্লামা ছোট সাহেবকে ১নং সদস্য করে একটি 'বদরি কাফেলা' গঠন করা হয়, যার সদস্যগণ প্রতি বছর রমজানে এক হাজার টাকা করে চাঁদা প্রদান করবেন।

প্রধান অতিথি মহোদয় তাঁর দোয়াপূর্ব নসিহতে বলেন- আমাদের সব কাজ ইখলাসের সাথে করতে হবে এবং সব সময় মউতের কথা স্মরণ রাখতে হবে। এ সময় তিনি নব নির্মিত মসজিদ নামাজের মাধ্যমে আবাদ রাখার আহ্বান জানান।


 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

1

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

2

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

4

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

5

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

6

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

7

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

8

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

10

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

11

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

12

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

13

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

14

কাস্টমস কর্মকর্তা সনজু মিয়ার ঘুষ বাণিজ্য ও হয়রানি

15

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

16

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

17

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

18

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

19

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

20