জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সখিপুর কুতুবপুর কলার হাটে মাসে ৩-৪ লক্ষ টাকা চাঁদাবাজি।ব্যবসায়ীরা জিম্মি

মো:শরীফুল ইসলাম 
সখিপুর টাঙ্গাইল । 

টাঙ্গাইলের সখিপুরে ঐতিহ্যবাহী কুতুবপুর কলার হাটে পরিবহন মালিক শ্রমিকদের লাগামহীন চাঁদাবাজিতে জিম্মি হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।  সরেজমিন ঘুরে দেখা যায়, ট্রাক মালিক সমিতির নির্ধারিত ত্রিশ টাকার টোকেন দিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে আদায় করা হচ্ছে দুইশত থেকে পাঁচশত টাকা পর্যন্ত। এদের চাহিদামত চাঁদা না দিলেই আটকে দেওয়া হয় গাড়ি। 
‎আন্তঃ জেলা শ্রমিক সংগঠনের কুতুবপুর শাখার সাধারন সম্পাদক পরিচয়ধারী আব্দুল কাদেরকে প্রকাশ্যে চাঁদা আদায় করতে দেখা যায়। তবে সখিপুর শাখার সভাপতি খলিলুর রহমান বলেন,কুতুবপুরে তাদের কোন শাখা নেই। যারা আছে তারা ৩০টাকার আমাদের নিকট থেকে ৩০টাকার টোকেনের বই কিনে নিয়ে  থাকে। বারতি টাকা নেওয়ার বিষয়ে কিছু জানি না। কুতুবপুর বাজার ইজারাদার হারুন অর রশীদ বলেন,কলা ছরি প্রতি ১/২টাকা ইজারা দিয়ে থাকে, বাকি সব কিছু ব্যাপারী ট্রাক অফিস  জানে।  ঐতিহ্যবাহী এ কলার হাটে মাসে গড়ে নয়শত থেকে এক হাজার ট্রাক কলা দেশের বিভিন্ন প্রান্তে যায়।
‎ট্রাকপ্রতি গড়ে তিনশত টাকা হলে মাসে তিন থেকে লক্ষ চারলক্ষ টাকা চাঁদাবাজি হচ্ছে। 
‎জানা যায়, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির স্লিপ ব্যবহার করে স্থানীয় মালিক শ্রমিকদের একটি সিন্ডিকেট এই চাঁদাবাজি নিয়ন্ত্রন করে।ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

1

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

2

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

3

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

4

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

5

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

6

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

7

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

8

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

9

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

10

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

11

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

12

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

13

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

14

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

15

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

16

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

17

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

18

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

19

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

20