জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা ও গৌরবে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

বার্তা প্রেরক 

মোঃ বাদল মিয়া 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 


১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করে। ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা যথাযথ মর্যাদায় শ্রদ্ধা ও গৌরবে সূর্যদয়ের সাথে সাথে শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা, পুস্পস্তবক শ্রদ্ধাঞ্জলি 'র মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা  মো.মনছুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও  ডা: মো. কামরুল হাসান, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.মনজুর কাদের ভূঁইয়া।


সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামী'র আমির এনাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন। 


বিএনপি'র পরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা 

যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি ,বিভিন্ন রাজনৈতিক দলসহ উপজেলা'র বিভিন্ন দপ্তরের সরকারী ও বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ,স্থানীয়  জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।  


সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীরমাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এর পর  উপজেলা প্রশাসন (ইউএনও)'র নেতৃত্বে সকল কর্মকর্তা/ কর্মচারী সঙ্গে নিয়ে প্রথমে শহীদ মিনারে 

পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে নিয়মতান্ত্রিক ভাবে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা প্রধানগণের নেতৃত্বে সরকারী বেসরকারী শ্বায়তশাসিত প্রতিষ্ঠানের নিজ নিজ স্থানীয়  কর্মচারী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও স্কাউট দল, ব্যান্ড দল, মহান বিজয় দিবসের সকল শহিদের প্রতি বিনম্র  শ্রদ্ধাঞ্জলি জানাই। 



সকাল সাড়ে ৮ টায় কুচকাওয়াজে অংগ্রহণ করেন পুলিশ বাহিনী, আনসার ভিডিপি বাহিনী ও  ফায়ার সার্ভিস দল, স্কুল কলেজের শির্ক্ষাথীবৃন্দ। এসময় মুক্তিযোদ্ধের চেতনায় স্মরণে ডিসপ্লে প্রর্দশণ করতে দেখা গেছে। সাথে  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান পরিবেশনায়  মহান  বিজয় দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার। 


এতে কুচকাওয়াজসহ ডিসপ্লে অংশ গ্রহণকারী বিভিন্ন দপ্তর, অফিস, স্কাউট দল, স্কুল কলেজ শিক্ষার্থীদের ১ম ২য় ৩য় স্থান অর্জনকারীরা

ইউএনও কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।

এসময় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  জাতীয় পাতাকা উত্তোলন এবং সরাইল বাসির  উদ্দেশ্যে বক্তব্য দেন ইউএনও আবুবকর সরকার। 


মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায়  বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২/৩ দিন ব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা আয়োজন করা হয়েছে।মুক্তিযোদ্ধাদের চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়। ৭১ সালে পাকহানাদার বাহিনীর সাথে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০  লক্ষ শহীদের আত্মাত্যাগ, মা-বোনসহ নানা পেশাজীবি'র রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা ও লাল সবুজ রঙের মানচিত্র সহ একটি স্বাধীন সার্বভৌম, ভূখণ্ড বিশ্বের বুকে পেয়েছি এই বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর "৭১ সালে বিজয় অর্জন" লাখো শহিদের প্রতি গভীর শোকাহত বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। 


সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মডেল মসজিদের ইমাম মুফতি বাকিবিল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করছেন সমাজসেবা অফিসার পারভেজ আহমেদ ও উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসের ইতি বেগম। মাঠ সৌন্দর্য বর্ধনের কাজ পরিচালনা করেন, এস এম ফরিদ।


মহান বিজয় দিবসে'র প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকারে'র বক্তব্যের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

2

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

3

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

4

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

5

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

6

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

7

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

8

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

9

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

10

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

11

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

12

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

13

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

15

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

16

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

17

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

18

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

19

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

20