জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ


মোঃ আব্দুল্লাহ আল মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির দণ্ড ঘোষণা করেন আদালত। রায়ের অংশ হিসেবে তাদের সব অস্থাবর ও স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়।

এছাড়া রাজসাক্ষী হিসেবে বিবেচিত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের এই রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

1

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

2

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

3

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

4

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

5

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

6

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

7

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

8

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

9

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

12

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

13

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

14

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

15

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

16

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

17

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

18

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

19

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

20