জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ হামিদুর ইসলাম।।

মানিকগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক শেখ (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন। মামলার বিষয়ে ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলিয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের একটি মামলায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাজ্জাক শেখ আদালতে উপস্থিত ছিলেন।

পিপি হুমায়ুন কবির বলেন, ‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর বার্তা যাবে।

মামলার বিবরণ থেকে জানা যায়,আসামি ২০২৩ সালের ১৫ জানুয়ারি  বিকাল ৩ টার দিকে শিশুকে  সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতের প্রজেক্টের মেশিন ঘরের পাশে ক্ষেতে নিয়ে বিকাল অনুমান ৩ টার দিকে শিশুর পরিহিত পায়জামা খুলে ধর্ষণ করে। পরবর্তীতে শিশু ফুলসহ বাড়িতে এসে তার মাতার নিকট ঘটনার বিষয়ে বলে।

এই ঘটনায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি শিশুর বাবা শিবালয় থানায় রাজ্জাক শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।


এ ঘটনায় শিশুর পরিবারও সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

1

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

2

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

3

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

4

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

5

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

6

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

7

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

8

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

9

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

10

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

11

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

12

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

13

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

14

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

15

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

16

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

17

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

18

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

19

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

20