জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বাপ্পি মিয়া
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি ।

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার (১৬ আগষ্ট) বিকালে মাদবরেরচর  ইউনিয়ন বিএনপি'র আয়োজনে পাঁচ্চর গোলচত্বরের পাশে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


মাদবরেরচর ইউনিয়ন বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক, ও শিবচর (মাদারীপুর-১) বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৭ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।

শিবচর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, বিএনপি নেতা শাহাদাত কমিশনার, ও সেলিম মিয়াসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

1

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

2

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

3

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

4

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

5

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

6

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

7

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

8

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

9

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

10

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

11

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

12

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

13

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

14

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

15

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

16

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

17

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

18

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

19

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

20