জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার বিকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করে।

এ ঘটনায় বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মণ্ডলের ছেলে জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। স্থানীয়রা জানায়, গত এক মাস আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২ হাজার ৮’শ বস্তা চাল মজুদ করে ওই গোডাউনে রাখেন।

গত ৪ অক্টোবর বিকালে ওই গোডাউনে ১৪২ বস্তা চাল কম দেখতে পান। স্থানীয়রা আরও জানায়, সোমবার বিকালে এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও জসিমকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় রোববার ভুক্তভোগী আবদুস সালাম বাদি থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

1

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

2

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

3

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

4

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

5

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

6

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

8

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

9

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

10

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

11

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

12

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

13

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

14

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

15

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

16

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

17

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

18

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

19

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

20