আনিসুজ্জামান বিশেষ প্রতিনিধি কটিয়াদী কিশোরগঞ্জ :
১২ অক্টোবর, রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবি আদায়ের সমাবেশে সম্মানিত শিক্ষকদের উপর পুলিশের হামলায় আহত প্রভাষক মো. কাজল মিয়াকে দেখতে উনার বাসায় গিয়েছিলেন ফেকামারা কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আবুল কাশেম বিপ্লব, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, করগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব, হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মো. আনোয়ারুল হক, মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, কটিয়াদী উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মাসুম পাঠান, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ সরকার, মো. রফিকুল ইসলাম প্রমুখ। আহত শিক্ষক মো. কাজল মিয়াসহ সকল আহতদের সুস্থতা কামনা করছি।