আহমদ উল্লাহ
চট্টগ্রাম বুরো চীফ
আওলাদে রাসুল হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবদুল হাদী মাইজভান্ডারি (র) ৫৪ তম বার্ষিক ওরস শরীফ ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মনজিলে সোমবার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, তওয়াফে হাজিবী, পবিত্র রওজা গোসল, গিলাফ চড়ানো, জিকরে মাইজভান্ডারি সেমা, কেন্দ্রীয় মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরন।
মাহফিলে শাহসূফি সৈয়দ মইনুল কবির মাইজভান্ডারির সদারতে ও জমিয়তে মইনুল হাদী গাউছে মাইজভান্ডারির কেন্দ্রীয় সমন্বয়ক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারির পরিচালনায় মিলাদ মাহফিলে তশরিফ ফরমান রাহবারে তরিকত শাহসূফী সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী, শাহসূফী সৈয়দ তাজভীর হাদী মাইজভান্ডারি, ইমাম শরীফ মাইজভান্ডারি, মানিক দেওয়ান, আবুল কালাম মাইজভান্ডারি, মহিউদ্দিন মাইজভান্ডারি সহ মইনুল হাদী যুব ফোরামের কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
মন্তব্য করুন