জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা ও শিশু সুরক্ষায় নতুন শঙ্কা

মো কামাল হোসেন 
চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় এক বিশেষ অভিযানে ১৯ বছর বয়সী ইমন হোসেনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। খেড়িহর এলাকার এই কিশোর নিজের মোবাইল ফোন ব্যবহার করে রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে এবং অনলাইনে ভয়–আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সূত্রপাত GOOGLE থেকে INTERPOL-এর কাছে পাঠানো একটি জরুরি সতর্কতা মেইল দিয়ে। মেইলে উল্লেখ ছিল—বাংলাদেশের রাজধানী ঢাকার যেকোনো স্কুলে সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং শিশু পর্নোগ্রাফি বিক্রির অপচেষ্টা চলছে। তথ্যটি দ্রুত বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে এনসিবি শাখার নির্দেশে চাঁদপুর পুলিশ জরুরি ব্যবস্থা গ্রহণ করে।

পরে এসআই শফিকুল ইসলাম নেতৃত্বাধীন শাহরাস্তি থানা পুলিশের টিম মোবাইল আইডি, সিডিআর ও ইমেইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হন—সতর্কবার্তায় উল্লিখিত ইমেইলটি পরিচালনা করছিল ইমন হোসেন। ২৬ নভেম্বর রাতে বগের কিন্ডারগার্ডেন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার মোবাইলে পাওয়া তথ্য অনুযায়ী, সে সামাজিক মাধ্যমে নাশকতামূলক বার্তা, ভিডিও এবং শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট প্রচার করছিল।

পুলিশ জানায়, কিশোরটি সচেতনভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করেছে এবং শিশুদের উদ্দেশ্যে অসামাজিক ও পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়ানোর অপচেষ্টা করেছে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা নং–১৬ দায়ের করা হয়েছে। মামলা চলছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ধারা–৮ অনুযায়ী।

ঘটনাটি নিয়ে বিশেষজ্ঞদের মত—এটি বাংলাদেশের অনলাইন নিরাপত্তা ও শিশু সুরক্ষা পরিস্থিতিতে নতুন করে সতর্ক সংকেত দিয়েছে। একই সঙ্গে প্রমাণ করেছে, কিশোর বয়সের তরুণরাও প্রযুক্তির অপব্যবহার করে কত বড় বিপদ তৈরি করতে পারে।

শাহরাস্তি থানা পুলিশ জনগণকে মনে করিয়ে দিয়েছে—তথ্যপ্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগত নয়, পুরো দেশের জন্যই মারাত্মক হুমকি। সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই পারে এই ধরনের অপরাধ প্রতিরোধ করতে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

1

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

2

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

3

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

4

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

5

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

6

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

8

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

9

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

10

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

11

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

13

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

14

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

15

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

16

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

17

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

18

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

19

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

20