Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে দেবেন্দ্র কলেজ ছাত্রশিবিরের মানববন্ধন

 রবিউল ইসলাম


২০ শে জানুয়ারি-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্রসংসদ (জিসিএস) নির্বাচন স্থগিত থাকার প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কড়া ভাষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ (২০ জানুয়ারি ) সকাল ১০ টায় মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন,
“একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন স্থগিত রাখা মানে শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করা। শাবিপ্রবিতে বছরের পর বছর নির্বাচন না দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের কণ্ঠরোধ করছে। অবিলম্বে জিসিএস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন,
“ছাত্রসংসদ কোনো অনুগ্রহ নয়, এটি শিক্ষার্থীদের অধিকার। নির্বাচনহীন ক্যাম্পাসে শিক্ষা ও সুশাসন দুটোই বাধাগ্রস্ত হয়।”
মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন,
“শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেখানে ছাত্রসংসদ নির্বাচন স্থগিত রেখে প্রশাসন একটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আর কোনো টালবাহানা নয়, দ্রুত নির্বাচন দিতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দাবি মানা না হলে ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এর দায়ভার পুরোপুরি প্রশাসনকেই নিতে হবে।”
মানববন্ধন থেকে অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত হয়।
 
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

1

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্য

2

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

3

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

4

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

5

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

6

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

7

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

8

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

9

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

10

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

11

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

12

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

13

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

14

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

15

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

16

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

17

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

18

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

19

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

20