জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

 
মো: মেহেদী হাসান  
 

ফরিদপুরের সালথা উপজেলায় ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) শহীদ জিয়া স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার প্যাডে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ৮১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. কালু মাতুব্বর-কে আহ্বায়ক এবং মো. ওবায়দুর রহমান-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও মো. বকুল মাতুব্বর-কে সিনিয়র যুগ্ম সম্পাদকসহ মোট ২৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৫৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই আহ্বায়ক কমিটির মেয়াদ ৬ মাস নির্ধারণ করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর প্রতিক্রিয়ায় সদস্য সচিব মো. ওবায়দুর রহমান বলেন,
“প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপাকে। পাশাপাশি ধন্যবাদ জানাই শহীদ জিয়া স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি এবিএম মোর্শেদ পলাশ ও সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম আলী ভাইকে। সালথা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।”

তিনি আরও বলেন,
“শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আমরা আশা করছি, আগামী **১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো। উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

1

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

2

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

3

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

6

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

7

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

8

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

9

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

10

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

11

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

12

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

13

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

14

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

15

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে

16

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

17

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

18

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

19

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

20