জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত

আহমদ উল্লাহ।।

ঐতিহ্যবাহী পশ্চিম ধলই কদল মহল চৌধুরী বাড়ি জামে মসজিদের শতবর্ষ (১০০ তম) উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.),ফাতেহায়ে ইয়াজদাহুম,ও মরহুম মরহুমাদের ইসালে সাওয়াব উপলক্ষে ২ দিনব্যাপী  মিলাদ মাহফিল ও মুশায়েরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

উক্ত মাহফিল ১২ ও ১৩ সেপ্টেম্বর  ২০২৫ ইং, শুক্রবার ও শনিবার, যথাক্রমে ১৮ ও ১৯ রবিউল আউয়াল হাটহাজারী কাটিরহাটের পশ্চিম ধলই কদল মহাল চৌধুরী বাড়ীতে অনুষ্ঠিত হয়। 

এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা,শায়েরবৃন্দ এবং ইসলামপ্রেমী সুন্নি জনতা।

*১ম দিনের অনুষ্ঠানসূচী :-

১২ সেপ্টেম্বর শুক্রবার বাদে মাগিরব থেকে হামদে বারি তা'য়ালা, জিকরে নাতে মোস্তফা দ: ও মাইজভান্ডারী কালামের আসর অনুষ্ঠিত হয়।  

* ২য় দিনের অনুষ্ঠানসূচী:

১৩ সেপ্টেম্বর শনিবার বাদে যোহর হতে খতমে কুরআন,খতমে গাউছিয়া শরীফ,নাত,কেরাত, হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে মেহমানে আ'লা হিসেবে উপস্থিত ছিলেন – 

পীরে তরীকত হযরত মাওলানা শাহ্ সুফি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা:জি:আ:) (সাজ্জাদানশীন, আল আমিন হাশেমী দরবার শরীফ।)

উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন – হযরত মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ ফারুকী মা:জি:আ: (অধ্যক্ষ, গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া আলিম মাদরাসা)।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন

- হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী (সাজ্জাদানশীন, বোয়ালখালী গোমন্দন্ডী দরবার শরীফ)।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 

- হযরত মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম রিজভী (মা:জি:আ:)

আরবী প্রভাষক:- আল আমিন বারিয়া কামিল মডেল মাদরাসা ও খতিব অত্র মসজিদ।

সভাপতিত্ব করেন কদল মহাল চৌধুরী বাড়ী জামে মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব।

শতবর্ষ উদযাপন উপলক্ষে সাবেক খতিব, হযরত মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন (মা:জি:আ:),হযরত মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন মাইজভান্ডারি (মা:জি:আ:), বর্তমান খতিব হযরত মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম রিজভী (মা:জি:আ:) ও বর্তমান নায়েবে ইমাম হযরত মাওলানা মুহাম্মদ নুরুল হক (মা:জি:আ:) সাহেবকে অত্র মসজিদের বর্তমান পরিষদ এবং যৌথ সমাজের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাহফিলের সমাপনী বক্তব্য প্রদান করেন অত্র সমাজের সম্মানিত প্রতিনিধি জনাব মুহাম্মদ নাছির উদ্দীন সাহেব। উক্ত মাহফিল সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসাইন ফারুকী সাহেব।

১ম, ২য় দিনের নূরানী জিকিরে মোাস্তফা ও মিলাদ মাহফিল হাজারো অধিক আশেকে রাসূলদের  উপস্হিতিতে কদল মহাল চৌধুরী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

1

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

2

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

4

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

5

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

6

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

7

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

8

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

9

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

10

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

11

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

12

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

13

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

14

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

15

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

16

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

17

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

18

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

19

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

20