রূপক মুখার্জি
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য, জনদুর্ভোগ লাঘবে অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে এক শ্রেণীর ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে করে, জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল করায় যানবাহন চলাচলের ক্ষেত্রে 
মারাত্মক বিঘ্ন ঘটছে। প্রায়শই ওই এলাকায় সৃষ্টি হচ্ছে যানজটের। চলতি বর্ষা মৌসুমে সৃষ্ট অবস্থা চরমে উঠেছে। এহেন পরিস্থিতিতে ভুক্তভোগী মানুষজন অনেকটা বাধ্য হয়েই সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগীরা জানান, লক্ষীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজারগামী সড়কটি এমনিতেই ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত বা সংস্কার না করায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 
সামান্য বৃষ্টিতেই সেখানে পানি-কাদা জমে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। তার ওপর সড়কের দু'পাশের ফুটপাত দখল করে দোকানীরা তাদের মালামাল রাখায় চলাচলের পথ আরও সংকুচিত হয়ে পড়েছে। এতে করে, ওই সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি এবং দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। 
স্থানীয় বাজার কমিটি ও আশপাশের সচেতন ব্যবসায়ীরা বারবার নিষেধ করা সত্ত্বেও অভিযুক্ত ব্যবসায়ীরা কোনো কর্ণপাত করছেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।
বি এম ফয়সাল আহম্মদ পরাগসহ একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ' প্রশাসনিক এলাকা লক্ষ্মীপাশা থেকে লোহাগড়া বাজার অভিমুখী একমাত্র সড়কটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও সংস্কার বা মেরামত না করায় এহেন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। তারপরেও স্হানীয় কতিপয় ব্যবসায়ী তাদের পণ্য সামগ্রী ফুটপাত দখল করে দেদারসে বিক্রি করায় জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি এবং দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীরা পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে। 
এ বিষয়ে লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য দরপত্র ( টেন্ডার) আহবান করা হয়েছে। সহসাই এ সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানিয়েছেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

1

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

2

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

3

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

4

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

5

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

6

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

7

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

8

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

9

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

10

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

11

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

12

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

13

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

14

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

15

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

16

মাদক

17

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

18

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

19

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

20