জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ


আরিফুল ইসলাম

খুলনার, কয়রায়, ​আবাদি জমিতে লোনা পানি প্রবেশ বন্ধের দাবিতে উপকূলীয় কৃষকদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

​ উপকূলীয় অঞ্চলে অপরিকল্পিতভাবে লোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্দের দাবিতে বিশাল মানববন্ধন করেছেন।

আজ ১৭/০১/২০২৭,শনিবার স্থানীয় খুলনার কয়রা উপজেলার,উত্তর বেদকাশির, পাথরখালি গ্রামের পশুতলা নামক স্লুইসগেট এর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউনিয়ন জামাতে ইসলামি আমরি জি,এম নূর কামাল,ও কয়রা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওঃ সুজাউদ্দিন এ মানববন্ধনে উপস্থিত ছিলেন , 

​প্রধান দাবিগুলো
​মানববন্ধনে বক্তারা লোনা পানি বন্ধের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন:
​স্লুইসগেট দিয়ে পরিকল্পিতভাবে লোনা পানি ঢোকানো বন্ধ করতে হবে।

​কৃষি রক্ষা: আবাদি জমি ও বসতভিটায় লোনা পানি ঢোকা রোধ করে ধান চাষের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

​পরিবেশ সংরক্ষণ: অতিরিক্ত লবণাক্ততার কারণে মারা যাওয়া গাছপালা ও নষ্ট হওয়া জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নিতে হবে।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী আমির,, জি এম মাস্টার নূর কামাল বলেন, "আমরা আর লোনা পানি চাই না। এই লোনা পানির কারণে আমাদের আবাদি জমি আজ মরুভূমি হয়ে যাচ্ছে। ধান চাষ করতে পারছি না, এমনকি বাড়িতে গবাদি পশু পালন করাও অসম্ভব হয়ে পড়েছে। মুষ্টিমেয় কিছু ঘের মালিকের লাভের জন্য এলাকার হাজার হাজার মানুষ আজ নিঃস্ব।"
​আন্দোলনকারীরা জানান, বছরের পর বছর লোনা পানির প্রভাবে ওই এলাকার সুপেয় পানির সংকট চরম আকার ধারণ করেছে। নারী ও শিশুরা দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন,এ মানববন্ধনে কয়েকজন জমির মালিক বছরের পর বছর  ধরে তাদের জমির হারির টাকা পাচ্ছেননা বলে ঘের মালিকদের প্রতি অভিযোগ করেন, 
স্থানিয় ইউপি সদস্য ও মানববন্ধনে নেত্রীত্ব দান কারি সরদার আবু হাসান বলেন লোনা পানির ঘের মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে ও প্রাননাশের হুমকি দিচ্ছে,এমত অবস্থায় তিনি থানায় সাধারন ডাইরি করেছেন, 
এলাকা বাসি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত লোনা পানি বন্ধের কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, তারা প্রশাসন ও সরকারের উদ্ধাতন কর্মকর্তাদের কাছে এবিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
 মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এনামুল কবির, শিবির নেতা আসমাতুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মাওঃ মফিজুল ইসলাম,মাওঃ ইসতেহার উদ্দিন,জামিল হোসেন, আজিজুল ইসলাম, জাকির হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন দল ও বিভিন্ন  ধর্মের শতশত নারী পূরুষ এ মানব বন্ধনে অংশ নেন,
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

1

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

2

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

3

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

4

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

5

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

6

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

7

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

8

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

9

বাসাইলে সুজনের নতুন কমিটি

10

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

11

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

12

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

13

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

14

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

15

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

16

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

17

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

18

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

19

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

20