লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল কলেজ মাঠে (৪ঠা অক্টোবর শনিবার) প্রতি বছরের মত এবারেও কালীগঞ্জ ও আদিতমারী এ দুই উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি'র সহ-সভাপতি,ও লালমনিরহাট -২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জননন্দিত জননেতা জনাব রোকন উদ্দিন বাবুল।সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়।
প্রধান অতিথি জনাব রোকন উদ্দিন বাবুল বলেন,রাজনীতি অনেক পিচ্ছিল জায়গা এখানে অভিনয় করার সুযোগ নেই।আপনারা আমার রাজনৈতিক ও সামাজিক কাজে সহযোদ্ধা হিসাবে যেভাবে পাশে আছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ,অতীতে বলছি আজকেও বলছি আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বলেন,আমি খোঁজ নিয়ে জেনেছি বাবুল ভাই দুই উপজেলার পূজা মন্ডপে গিয়েছেন আমাদেরকে সাহস দিয়েছেন,আর্থিকভাবে সহযোগিতা করেছেন ও প্রতিনিধি পাঠিয়ে খোঁজখবর নিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দুই উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ,কালিগঞ্জ আদিতমারী ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দ।
ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন মাষ্টার, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ,গোড়ল ইউনিয়নের আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম যুগ্ন আহবায়ক শাহ জামাল মাস্টার,যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান যুগ্ন আহবায়ক আবু হাসান রিপন,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিনুর রহমান মতিন যুগ্ন আহ্বায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাকসহ আরও অনেকে।
মন্তব্য করুন