জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে অনলাইন জুয়া সিন্ডিকেটের চার সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে অনলাইন জুয়া সিন্ডিকেটের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১২৫টি সিম কার্ড ও কয়েকটি জুয়া অ্যাপ্লিকেশন জব্দ করা হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার গোপাল রায় গ্রামের বজলুর রহমানের ছেলে ইসমাইল হোসেন রিপন (২০), চলবলা তেঁতুলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২), গোড়ল নিথকপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ (৩৬), এবং আদিতমারী উপজেলার চন্দনপাট গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মাহবুবুর রহমান মাহাবুব (৪০)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে প্রথমে ইসমাইল হোসেন রিপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা করত। মোবাইল ও সিম ব্যবহার করে তারা জুয়া অ্যাপে লগইন করে বিভিন্ন গ্রাহককে যুক্ত করত এবং কমিশনের ভিত্তিতে মুনাফা অর্জন করত।
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, “অনলাইন জুয়া এখন সমাজে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণদের বড় একটি অংশ এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে, ফলে পরিবার ও সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রুখতে জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় হতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

1

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

2

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

3

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

4

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

5

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

6

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

7

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

8

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

9

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

10

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

11

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

12

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

13

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

14

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

15

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

16

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

17

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

18

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

19

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

20