জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে

রায়হান হোসেন।।

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের একটি বাস খালে পড়ে ডুবে গেছে। পুলিশসহ স্থানীয়রা ৩ জনকে অচেতন অবস্থায় ও ১৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে হাসপাতালে একজন নিহত হয়েছে বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক।আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ উদ্ধার কাজ করতে দেখা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার একঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। 
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দৈনিক জনতার খবরকে বলেন, উদ্ধার করে যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজন মারা গেছে। বাকি আরও ২ জনের আবস্থা আশঙ্কাজনক। 
তিনি আরও বলেন, পুলিশ-ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করেছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

1

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

2

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

3

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

4

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

5

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

6

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

7

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

8

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

9

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

10

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

11

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

12

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

13

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

14

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

15

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

16

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

17

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

18

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

19

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

20