মোঃ হামজা শেখ।।
রাজবাড়ীর কালুখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আনুমানিক পাঁচ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেরপুর জেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।