জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রোগীর ব্যয় কমাতে হবে, প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটকে করতে হবে শক্তিশালী -ড. জিয়াউদ্দিন হায়দার

এস.এম. পারভেজ।।

প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা খরচ কমিয়ে আনার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট তথা কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।

‎
‎মঙ্গলবার দুপুর ২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকে সেবার মান বাড়াতে হবে। এই উদ্যোগ একদিকে যেমন স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনবে, অন্যদিকে নাগরিক আস্থাও অর্জন করবে।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশে চিকিৎসা খাতে রোগীদের ব্যয় অত্যধিক, এটি কমাতে হবে এই কার্যক্রম নারীর স্বাস্থ্য ঝুকি, শিশু স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কমিউনিটি ক্লিনিকের প্রতিটি পদক্ষেপ একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। জনগণকে স্বাস্থ্যসেবা দিতে হলে তাদের উপর চিকিৎসার বাড়তি ব্যয় চাপিয়ে নয়, বরং ন্যূনতম খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। এজন্য প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটগুলোর সক্ষমতা বাড়ানোর এখনই সময়।
‎
‎জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক ডা. খালিদ মাহমুদ শাকিল, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়ক ট্রাস্ট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন এবং ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরো অনেক কর্মকর্তারা। 
‎
‎বর্তমানে ট্রাস্টের কার্যক্রমে মোট ১৩,৯৪৯ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে রয়েছেন সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার)-রা। কর্মরতদের জন্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

1

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

2

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

3

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

4

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

5

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

6

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

7

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

8

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

9

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

10

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

11

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

12

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

13

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

14

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

15

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

16

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

17

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

19

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

20