শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে র্যাব-১২ থেকে
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার
(১৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে
র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি ফরিদুল ইসলাম বিটকেল (১৯)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ
থানার মীরের দেউলমুড়া গ্রামের মোঃ বাদশা
শেখের ছেলে মোঃ ফরিদুল ইসলাম বিটকেল (১৯)।
র্যাব আরও জানায়, গত ৩১ আগস্ট রায়গঞ্জ
উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের নিজ
বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে
ধর্ষণ করে ফরিদুল। ধর্ষণের বিষয়টি জানার পর
পরেরদিন (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে
রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে
মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায়
আসামি দীর্ঘদিন পলাতক ছিলো।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে
রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে
গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সদরকোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার
দীপংকর ঘোষ।