জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা


মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে মজুদ থাকা ভেজাল ৪০ প্যাকেট  কীটনাশক জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। একই সঙ্গে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের ধানগড়া বাজার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, “ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কৃষকদের সচেতন থাকতে এবং সন্দেহজনক সার কিনলে প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ফসল উৎপাদনে ক্ষতিকর ভেজাল সার ও কীটনাশকের ব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পণ্য মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

1

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

2

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

3

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

5

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

6

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

7

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

8

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

9

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

10

অবশেষে কৃষকের মুখে হাসি

11

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

12

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

13

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

14

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

15

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

16

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

17

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

18

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

19

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

20