জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১ জুন) রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মিয়ার তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় রাজিবপুর সদর ইউনিয়নের জালচিরা বাদ মধ‍্য মরিচাকান্দি গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ঐ গ্রামের মৃত সোহরাফ আলীর ছেলে  নুরুল আমিন, এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগারচর গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২ জুন) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চলবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

1

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

2

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

3

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

4

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

5

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

6

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

7

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

8

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

9

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

10

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

11

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

12

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

13

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

14

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

15

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

16

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

17

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

18

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

19

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

20