জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ফাঁকা বাড়িতে বৃদ্ধা খু’ন

Rajshahi Abu Bokkor Siddik



রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাতের দিকে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে নিহত মারেজান বেগমের (৬২) লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামীর নাম নজরুল ইসলাম।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগম একাই বাড়িতে থাকতেন। তার স্বামী অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী ঘরে ঢুকে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সিআইডি আলামত সংগ্রহ করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা শেষবারের মতো মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছেন। এরপর বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।


নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

1

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

2

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

3

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

4

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

5

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

6

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

7

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

8

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

9

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

10

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

11

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

12

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

13

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

14

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

15

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

16

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

17

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

18

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

19

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

20